গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports আবুধাবিতে আইপিএলের নিলাম

    আবুধাবিতে আইপিএলের নিলাম

    0
    86
    ছবি সৌজন্যে : এক্স

    ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের নিলাম যে ভারতে অনুষ্ঠিত হচ্ছে না,তা নিয়ে বেশ কয়েক দিন ধরে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তাই সত্যি হচ্ছে।

    আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যেরা সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনা করছেন। সব ব্যবস্থা চূড়ান্ত করার পর সরকারি ভাবে নিলামের স্থান-কাল ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বের জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগটির ১৬তম আসরের নিলাম। বলা হয়েছে, ১৯তম আইপিএলের নিলাম হবে ১৬ ডিসেম্বর। ২০২৬ সালের ১৫ মার্চ শুরু হতে পারে নতুন আসরের আইপিএল। চ্যাম্পিয়নশিপ নির্ধারণী ফাইনাল হতে পারে ৩১ মে।এ নিয়ে টানা তিনবার দেশের বাইরে আইপিএলের নিলাম হচ্ছে মধ্যপ্রাচ্যে। ২০২৪ আইপিএলের জন্য নিলাম হয়েছিল দুবাইয়ে।আর গত বছরের নভেম্বরে জেদ্দায় দু’ দিনব্যাপী হয়েছিল ২০২৫ আইপিএলের মেগা নিলাম।অন্যান্য মিনি নিলামের মতো ২০২৬ আইপিএলের নিলাম হবে এক দিনেই।কোন ক্রিকেটারদের ছাড়বে আর কাদের ধরে রাখবে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে সেটার একটা তালিকা তৈরি করতে হবে ১৫ নভেম্বর বিকেল তিনটার মধ্যে।সেখান থেকে ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠাতে হবে। সেই তালিকা আরও ছোট করে নিলামের জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর একটা চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে।

    এদিকে ২০২৫ আইপিএলের পর ট্রেডিং উইন্ডো নামে একটা পদ্ধতি চালু করা হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স শার্দুল ঠাকুর ও শারফেন রাদারফোর্ডকে নিয়েছে ট্রেডিং পদ্ধতির নামে।