
বিহারে জয়ের উচ্ছ্বাস বাংলাতেও। বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেনে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকরা।
বাজি পটকা ফাটিয়ে, আরিব, লাড্ডু বিলির মাধ্যমে জয়ের আনন্দে মেতেছেন তাঁরা। নরেন্দ্র মোদীর কাটআউট নিয়ে স্লোগান দিয়েছেন বিহারের পর এবার বাংলার পালা। বিহারে নীতীশ, বিজেপির এনডিএ ক্ষমতায় ফিরতেই জেলায় জেলায় পথে নেমে উৎসবে মেতেছেন বিজেপির কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ঢাক, ঢোল, বাজি ফাটিয়ে নিয়ে পথে নেমে পথচলতি মানুষদের মধ্যে লাডডু বিলি করেছেন বিজেপির কর্মী সমর্থকরা।
এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হুঙ্কার দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনিও লিখেছেন বিহারের পর এবার বাংলার পালা।






