গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National কুয়েত থেকে হায়দরাবাদমুখী বিমানে বোমাতঙ্ক!

    কুয়েত থেকে হায়দরাবাদমুখী বিমানে বোমাতঙ্ক!

    0
    43
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কুয়েত থেকে হায়দরাবাদমুখী একটি বিমানে বোমাতঙ্কের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। উড়ান সংস্থা ইন্ডিগোর ওই বিমানটি জরুরি অবতরণ করানো হয়েছে মুম্বইয়ে।
    দাবি করা হচ্ছে, হায়দরাবাদ বিমানবন্দরে ইমেলে একটি হুমকি বার্তা আসে। সেই ইমেলেই বোমার কথা বলা হয়। যদিও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর। বোমার বিষয়ে ওই তথ্য পাওয়ার পরেই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে দ্রুত সেটিকে মুম্বই বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
    জানা যাচ্ছে, মুম্বই বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করেছে বিমানটি। যাত্রীরাও সকলে নিরাপদেই রয়েছেন বলে খবর। মুম্বইয়ে অবতরণের পরে বিমানটিতে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। বিমানের কোথাও সন্দেহজনক কিছু রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।