
শাহরুখ খান,তিন দশকের অভিনয় ক্যারিয়ারে কয়েকটি প্রজন্মকে প্রেম শিখিয়েছেন। প্রেমিক পুরুষ হিসেবেই তুমুল খ্যাতি অর্জন করা নায়ক শাহরুখ খান সেই ধারণাও ভেঙেছেন নিজেই।
প্রেমের খোলস থেকে বেরিয়ে উপহার দিয়েছেন পাঠান, জওয়ান। আসন্ন ছবি,কিং-এও অ্যাকশন রূপে দেখা যাবে তাকে।এর পরে কি হলিউডের বিখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? সম্প্রতি কাজলের সঙ্গে লন্ডনে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানে এক আলোচনাসভায় তাকে প্রশ্ন করা হয়, পর পর কয়েকটি অ্যাকশন ছবিতে অভিনয় করলেন। এর পরে কি জেমস বন্ডের চরিত্রে আপনি?প্রশ্নের উত্তরে বলিউড বাদশাহ বলেছেন,না, আমার উচ্চারণ জেমস বন্ড- র মতো নয়। আমার জেমস বন্ডের পছন্দের সুরা,শেকেন মার্টিনি পছন্দ নয়।আর সত্যি কথা বলতে, আমি তেমন লড়াকু ছবিতে অভিনয়ও করিনি।লড়াইয়ের ছবিতে সব সময়ই অভিনয় করতে চেয়েছি ঠিকই। কিন্তু তার পরে দেখলাম আমার জীবনে কাজল রয়েছে। এরপর রসিকতা করে শাহরুখ বলেন, বিপরীতে কাজল থাকলে তো আর লড়াইয়ের ছবিতে অভিনয় করা যায় না।তাই আমি প্রেমের ছবিতেই বেশি অভিনয় করেছি।কিন্তু শুধুই কি কাজলের সঙ্গেই অভিনয় করেছেন? অন্য নায়িকাদের সঙ্গেও তো বহু ছবিতে জুটি বেঁধেছেন বলি তারকা। মনে করিয়ে দিয়েছেন পাশের আসনে বসা কাজল। তখন শাহরুখ বলেছেন, হ্যাঁ, তবে যে ছবিগুলোর জন্য আমরা সবচেয়ে জনপ্রিয়, সেগুলোতে আমরাই একসঙ্গে কাজ করেছি। সেটা আমরা অস্বীকার করতে পারি না।তার পরে কয়েকটি অ্যাকশন ছবিতে অভিনয় করেছি, যেটা আমি বরাবর চেয়ে এসেছি। আমার ভালোও লেগেছে। তবে আমি জেমস বন্ডের ব্যাপারে জানি না। কিন্তু শন কনারিকে নিশ্চয়ই জানি।
উল্লেখ্য,জেমস বন্ডের চরিত্রে হলিউডের অন্য অভিনেতাদের মতো শন কনারিকেও দেখা গেছে। তিনি ছাড়াও অভিনয় করেছেন রজার মুর, ডেভিড নিভেন, পিয়ার্স ব্রসনান, টিমোথি ডালটন, ড্যানিয়েল ক্রেগ।









