
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন তুলে মন্তব্য করার জেরে আইনি বিপাকে পড়েছেন ভোজপুরি গায়িকা নেহা সিংহ রাঠৌর। এলাহাবাদ হাইকোর্ট তার আগাম জামিনের আবে
দন খারিজ করে দিয়েছেন। এর ফলে যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উত্তর প্রদেশের এলাহাবাদ হাই কোর্ট নেহা সিংহ রাঠৌরের করা আগাম জামিনের আবেদনটি নাকচ করে দিয়েছেন।মূলত পেহেলগাম হামলার ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে মন্তব্য করেন নেহা। সেই মন্তব্যের জেরে লখনোউ রাজ্যের বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। সেই আইনি ঝামেলা থেকেই রক্ষা পেতে আদালতে আবেদন করেছিলেন এই গায়িকা।চলতি বছরের এপ্রিলে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে দায়ী করেছিলেন নেহা।প্রশ্ন রেখে তিনি বলেছিলেন, সরকারের কাছে কী নিয়ে প্রশ্ন তুলব? শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলো এখন আর গুরুত্ব পাচ্ছে না।দেশে জাতীয়তাবাদের রাজনীতি আর হিন্দু-মুসলিম বিভেদ যখন তুঙ্গে, তখন মানুষ প্রাণ হারাচ্ছে।
আমি কি তবে সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বদলে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করতে যাব?কেন্দ্রীয় সরকার ধর্মগন্ধী। জাতি এবং ধর্মের ওপর ভিত্তি করে দেশ চলছে।









