গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন! ঘোষণা তারেকের

    ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন! ঘোষণা তারেকের

    0
    100
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আগামী ২৫ ডিসেম্বর ব্রিটেন থেকে বাংলাদেশে ফিরছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    এ কথা ঘোষণা করেছেন তারেক রহমান। সূত্রের খবর, আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। সঙ্গে একই বিমানে স্বদেশে ফিরবেন বিএনপি-র অন্তত ৫০ জন নেতা-কর্মীও।২৫ ডিসেম্বর বেলা পৌনে ১২টা নাগাদ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাঁদের বিমান। জানা গিয়েছে, তারেকের দেশে যাওয়ার খবর শুনে বিএনপির অনেক নেতাকর্মী একই উড়ানের টিকিট জোগাড় করার চেষ্টা করেছিলেন। কিন্তু উড়ানের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন তারেক রহমান। ২০০৮ সালে জেল মুক্তির পর চিকিৎসার জন্য সপরিবার ব্রিটেনে চলে যান তিনি। সেই থেকে তারেক সে দেশেই রয়েছেন। গত শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক ডেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরও ঘোষণা করেছিলেন, আগামী ২৫ তারিখ বাংলাদেশে ফিরবেন তারেক রহমান। তবে এ বার তারেক নিজে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করলেন।