গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata কলকাতা পুরসভায় ‘বঙ্কিম দা’ ভার্সেস ‘মিনি পাকিস্তান’

    কলকাতা পুরসভায় ‘বঙ্কিম দা’ ভার্সেস ‘মিনি পাকিস্তান’

    0
    106
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সংসদে বন্ধিমদা সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় পুরসভায় সেই মন্তব্যের প্রতিবাদে নিন্দা প্রস্তাব পেশ করা হয়।
    প্রস্তাব পেশের সময় বিজেপিকে আক্রমণ করেন মেয়র ফিরহাদ হাকিম। মিনি পাকিস্তান মন্তব্য নিয়ে পাল্টা ফিরহাদ হাকিমকে আক্রমণ করে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পুরসভার অধিবেশন। কলকাতা পুরসভায় মাসিক অধিবেশনে প্রধানমন্ত্রীর বন্ধিমদা মন্তব্য, বন্দে মাতরম স্লোগানে নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব আনেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। নিন্দা প্রস্তাব নিয়ে বলার সময় মেয়র ফিরহাদ হাকিম বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রসঙ্গে টেনে বলতে থাকেন। তখনই তাঁকে মিনি পাকিস্তান মন্তব্য নিয়ে পাল্টা খোঁচা দেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এরপরেই কার্যত মেজাজ হারান ফিরহাদ হাকিম।
    চিৎকার করে বলতে থাকেন যদি একটাও বাইট কোথাও দেখাতে পারেন, তিনি মিনি পাকিস্তান বলেছিলেন তাহলে ইস্তফা দেবেন। ঘটনার জেরে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। ফিরহাদ হাকিমকে শান্ত করতে অন্যান্য পুরসদস্য সহ রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার এগিয়ে যান।