গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports বার্সার ‘বিস্ময়বালক’ দলে নিল পিএসজি

    বার্সার ‘বিস্ময়বালক’ দলে নিল পিএসজি

    0
    78
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    বার্সেলোনার তরুণ প্রতিভা পেদ্রো ফার্নান্দেস দলে নিয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি। লা লিগার ক্লাবটি থেকে রিলিজ ক্লজের চেয়ে সামান্য বেশি অর্থে ,প্রায় ৭ মিলিয়ন ডলার বার্সার ড্রো ফার্নান্দেস নামে পরিচিত এই বিস্ময়বালক-কে দলে নিয়েছে এনরিকের দল।

    জানুয়ারিতেই ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করে বার্সা কর্তৃপক্ষকে চমকে দেন ১৮ বছর বয়সী এই আক্রমণভাগের মিডফিল্ডার। মূল দলে নিয়মিত খেলার সুযোগের খোঁজেই এই সিদ্ধান্ত নেন তিনি।পিএসজিতে যোগ দেওয়ার পর আনুষ্ঠানিক পরিচয় পর্বে ফের্নান্দেস বলেন,প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দিতে পেরে খুবই আনন্দিত ও গর্বিত। এটা তাঁর এবং তাঁর পরিবারের জন্য বড় গর্বের মুহূর্ত। এই জার্সির জন্য সর্বোচ্চটা দিতে ভীষণ উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত।ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ ক্লাব ফের্নান্দেসকে দলে নিতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত দৌড়ে এগিয়ে যায় পিএসজি।এই চুক্তিতে বড় ভূমিকা রেখেছেন পিএসজির কোচ লুইস এনরিক। খবর,এনরিক ব্যক্তিগতভাবে ফোনে কথা বলে ফের্নান্দেসকে ফ্রান্সে পাড়ি জমাতে রাজি করান। উল্লেখ্য, দুজনেরই এজেন্ট প্রাক্তন স্প্যানিশ ফুটবলার ইভান দে লা পেনা।ফের্নান্দেসের এই সিদ্ধান্ত বার্সেলোনা কোচ হানসি ফ্লিককে ক্ষুব্ধ করেছে।থিয়াগো আলকান্তারা ও পেদ্রির সঙ্গে তুলনা করা তরুণ এই মিডফিল্ডারের ওপর আস্থা ছিল ফ্লিকের।

    উল্লেখ্য, ২০২২ সালে ১৪ বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দেওয়া ফের্নান্দেসকে গত গ্রীষ্মে এশিয়ায় প্রাক-সিজন সফরে নিয়ে গিয়েছিলেন ফ্লিক। সেখানে দেগু এফসির বিপক্ষে জয়ের ম্যাচে গোলও করেন তিনি। চলতি সিজনে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে তার অভিষেকও করান ফ্লিক।