গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ রেকর্ড দামে বিক্রি

    ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ রেকর্ড দামে বিক্রি

    0
    85
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যবহৃত একটি ঐতিহ্যবাহী ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে।

    অস্ট্রেলিয়া ডে উপলক্ষে আয়োজিত এই নিলাম পরিচালনা করে লয়েডস অকশনস। নিলামে সর্বোচ্চ দরদাতা পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আয়োজকরা জানিয়েছেন, ওই অস্ট্রেলিয়ান সংগ্রাহক ক্যাপটি একটি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ান জাদুঘরে জনসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা করবেন।এই বিশেষ ক্যাপটি ব্র্যাডম্যান নিজে ভারতীয় টেস্ট ক্রিকেটার এস. ডব্লিউ. সোহোনিকে উপহার দিয়েছিলেন। সোহোনির পরিবার তিন প্রজন্ম ধরে ৭৫ বছরেরও বেশি সময় ধরে ক্যাপটি যত্নের সঙ্গে সংরক্ষণ করে রেখেছিল।এর আগে ক্যাপটি কখনো প্রকাশ্যে প্রদর্শিত হয়নি বা নিলামে তোলা হয়নি। দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকলেও এটি ছিল অত্যন্ত ভালো অবস্থায়, যা নিলামে এর উচ্চমূল্যের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।ব্র্যাডম্যানের সময়কার ব্যাগি গ্রিন ক্যাপ অত্যন্ত বিরল।এ ধরনের বেশির ভাগ ক্যাপ বর্তমানে বিভিন্ন জাদুঘর বা ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষিত রয়েছে। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ক্রিকেট ইতিহাসে অনন্য এক নাম।

    তিনি ১৯৪৮ সালে অবসর নেন টেস্ট ক্রিকেটে অবিশ্বাস্য ৯৯.৯৪ গড় নিয়ে, যা আজও অক্ষুণ্ণ রয়েছে। যদিও লন্ডনের দ্য ওভালে নিজের শেষ টেস্ট ইনিংসে তিনি দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হয়েছিলেন।