গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Murshidabad বেলডাঙার অভিযুক্তদের হাজির করানোই গেল না কোর্টে

    বেলডাঙার অভিযুক্তদের হাজির করানোই গেল না কোর্টে

    0
    124
    ছবি সৌজন্যে : ফাইল

    মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় অভিযুক্তদের বৃহস্পতিবার আদালতে হাজির করানো যায়নি। বেলডাঙা তদন্ত নিয়ে মুর্শিদাবাদের এসপির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে এনআইএ।

    বেলডাঙা তদন্তে গ্রেফতার ৩৬ অভিযুক্তকে এখনও আদালতে হাজির করানো যায়নি। বহরমপুর জেল থেকে আনার কথা থাকলেও আনা হয়নি অভিযুক্তদের। পর্যাপ্ত গাড়ি ও রক্ষীর অভাব রয়েছে বলে জানিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। এনআইএ আদালতে জানিয়েছে কেস ডায়েরি এখনও হাতে পাওয়া যায়নি। এরপরেই বিচারক নির্দেশ দিয়েছেন ১২ ফেব্রুয়ারি অভিযুক্তদের আদালতে হাজির করাতে হবে।

    ওই দিন আদালতে হাজিরা দিতে হবে বেলডাঙা মামলায় রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারকে। মুর্শিদাবাদ জেলা পুলিশের সুপারকেও বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে।