গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata সিবিআই পরিচয়ে প্রেম-অপহরণ, গ্রেফতার অভিযুক্ত

    সিবিআই পরিচয়ে প্রেম-অপহরণ, গ্রেফতার অভিযুক্ত

    0
    36
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সিবিআই অফিসার পরিচয়ে নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের অভিযোগে ঠাকুরপুকুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত নাবালিকাকেও।

    জানা গিয়েছে বালিগঞ্জের বাসিন্দা অভিযুক্ত বারুইপুরের নাবালিকাকে ৪ মাস আগে অপহরণ করেন। এরপর তাঁকে ঠাকুরপুকুরের একটি ভাড়াবাড়িতে লুকিয়ে রাখে। অনেক খোঁজাখুজির পর মেয়ের হদিশ না পেয়ে ২২ জানুয়ারি বারুইপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। এরপরেই তদন্তে নেমে এসআই সুকুমার রুইদাসের নেতৃত্বে ঠাকুরপুকুর এলাকায় অভিযানে নামে পুলিশ। সেখানে একটি বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা। গ্রেফতার করা হয় অভিযুক্তকে তাঁর কাছ থেকে নকল আইডেন্টিটি কার্ড, ভোটার কার্ড উদ্ধার হয়েছে।

    একইভাবে আগেও কোনও নাবালিকাকে অপহরণ করেছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তর বিরুদ্ধে অপহরণের পাশাপাশি যৌন নির্যাতনের মামলা দায়ের করেছে পুলিশ।