গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National জম্মু – কাশ্মীরে এনকাউন্টারে নিহত ১ জঙ্গি

    জম্মু – কাশ্মীরে এনকাউন্টারে নিহত ১ জঙ্গি

    0
    34
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টারে নিহত ১ জঙ্গি। রবিবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ঘটনাটি ঘটেছে।
    সূত্রের খবর , এক দুর্গম পাহাড়ি এলাকায় চলমান তল্লাশি অভিযানের সময় এনকাউন্টারটি ঘটে। গোয়েন্দা সংস্থার কাছ থেকে জইশ-ই-মোহাম্মদ-এর সঙ্গে যুক্ত দুই পাকিস্তানি জঙ্গির উপস্থিতির খবর পাওয়ার পর সকাল সাড়ে দশটা নাগাদ চাতরু এলাকার পাসেরকুট অঞ্চলে অভিযান শুরু হয়।
    ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালাতে শুরু করে। সেই মুহূর্তে আত্মগোপন করে থাকা জঙ্গিরা আচমকা গুলি চালায়। পাল্টা বাহিনীও গুলি চালালে দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। ইতিমধ্যেই পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।