গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International তুষারঝড়ে আমেরিকায় ৫ হাজার ফ্লাইট বাতিল

    তুষারঝড়ে আমেরিকায় ৫ হাজার ফ্লাইট বাতিল

    0
    21
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারঝড়ে ৫ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউইয়র্কসহ বিস্তীর্ণ এলাকায় তুষারপাতের কারণে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

    আবহাওয়াবিদরা জানিয়েছেন, কোথাও কোথাও ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে।ফ্লাইট-ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, সোমবারের জন্য ইতিমধ্যে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার আমেরিকা থেকে ২৫ হাজারের বেশি ফ্লাইট ছাড়ার কথা ছিল, তবে বাতিলের সংখ্যা মঙ্গলবারও বাড়তে পারে,বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের বড় বিমানবন্দরগুলোতে। বিশ্বব্যাপী যেসব এয়ারলাইনস ফ্লাইট বাতিল করেছে, তাদের মধ্যে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস।বলা হচ্ছে, তুষারঝড়ের কারণে ২২ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইনসের একাধিক ফ্লাইট সমস্যায় পড়েছে।

    নিউইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং নিউইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাতায়াতকারী কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনস ,পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় আরো ফ্লাইট বাতিল বা বিলম্বিত হতে পারে বলেও সতর্ক করেছে তারা।আমেরিকার জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার ভোরে নিউইয়র্কে হালকা তুষারপাত ও ফ্রিজিং ফগ দেখা গেছে, তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াসে।