গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ১০০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স

    ১০০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স

    0
    40
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মঙ্গলে রীতিমতো রক্ত ঝরেছে দালাল স্ট্রিট।অনুমান করা হচ্ছিল, বিশ্বের ঘাড় থেকে মার্কিন শুল্কের খাঁড়া সরে যাওয়ার পর শেয়ার বাজার ঊর্ধ্বগতিতে দৌড়বে।

    তবে সে আশায় জল ঢেলে ১০০০ পয়েন্টের বেশি পড়তে দেখা গিয়েছে সেনসেক্স। পাল্লা দিয়ে নেমেছে নিফটিও। শেয়ার বাজারের এই বিরাট পতনের নেপথ্যে রয়েছে দেশের প্রযুক্তি ক্ষেত্র। কার্যত ধসে গিয়েছে টেকনোলজি সেক্টরের শেয়ারগুলি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সদ্য দিল্লিতে শেষ হয়েছে আন্তর্জাতিক এআই সম্মেলন। তার ঠিক পরই এই ঘটনা।মঙ্গলবার সকালে বাজার খোলার পরই ধস নামতে দেখা যায় বাজারে। সেনসেক্স প্রায় ১০০ পয়েন্ট নিচে নামে। এরপর বেলা যত বাড়তে থাকে লাগাতার নিম্নমুখী হয় বাজার। বেলা ১২.৩০ নাগাদ সেনসেক্স ১০১০ পয়েন্ট নেমে পৌঁছয় ৮২৩৮৩-তে। বাজার বন্ধ হওয়া পর্যন্ত সেই ছবিতে খুব একটা বদল হয়নি। দিন শেষে ১০৬৮.৭৪ পয়েন্ট অর্থাৎ ১.২৮ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৮২,২২৫.৯২তে। পাল্লা দিয়ে নেমেছে নিফটিও। রিপোর্ট বলছে, দিন শেষে নিফটি ২৮৮.৩৫ পয়েন্ট অর্থাৎ ১.১২ শতাংশ নেমে দাঁড়িয়েছে ২৫,৪২৪.৬৫ তে। শেয়ার বাজারের এই ধসের নেপথ্যে একাধিক কারণ তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। যার মধ্যে সবচেয়ে বড় কারণ হল, প্রযুক্তি ক্ষেত্রে তৈরি হওয়া উদ্বেগ।

    সম্প্রতি দিল্লিতে আন্তর্জাতিক এআই সম্মেলন অনুষ্ঠিত হলেও বিশেষজ্ঞদের দাবি, তার খুব বিশেষ প্রভাব পড়েনি বাকি বিশ্বের উপর। আশঙ্কা করা হচ্ছে, এআই শক্তিশালী হওয়ার কারণে ভবিষ্যতে ভারতীয় সংস্থাগুলির পরিষেবার চাহিদা হ্রাস পেতে পারে।