
ইরান উপকূলের অদূরে লোহিত সাগরে অগ্নিকাণ্ডের শিকার হল মার্কিন নৌসেনার বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার বর্তমানে ইরানের যুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
গোটা ঘটনায় দুই নৌসেনা গুরুতর আহত হয়েছেন। তবে ঠিক কি কারণে এই অগ্নিকান্ড তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে , জাহাজের প্রধান ‘লন্ড্রি স্পেস’ থেকে এই আগুনের সূত্রপাত। এতে জাহাজের প্রপালশন প্ল্যান্টে বা যান্ত্রিক পরিচালন ব্যবস্থা কোনও ক্ষতি হয়নি বলেও জানিয়েছে সেন্টিকম। সেন্ট্রাল কমান্ডের দাবি, রণতরীটি পুরোপুরি কার্যকর রয়েছে। বৃহস্পতিবার রাতে পেন্টাগনের তরফে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টিকম বিবৃতিতে বলেছে, এই অগ্নিকাণ্ড যুদ্ধজনিত নয়।
সেন্টিকমের দাবি, অগ্নিকাণ্ডে আহত দুই নৌসেনার শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রসঙ্গত, ২০২২ সালে ভার্জিনিয়ায় মার্কিন নৌবাহিনীর ঘাঁটি থেকে সমুদ্রে পাড়ি দিয়েছিল বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড।






