গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata দক্ষিণেশ্বর-টেরাকোটা, ব্রিগেডে মোদী বরণে বাঙালিয়ানার ছোঁয়া

    দক্ষিণেশ্বর-টেরাকোটা, ব্রিগেডে মোদী বরণে বাঙালিয়ানার ছোঁয়া

    0
    31
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বিষ্ণুপুরের টেরাকোটা থেকে দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে মঞ্চ। বাংলার ঐতিহ্য, সংস্কৃতির নানা প্রতীকে ফুটিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা মঞ্চ। ভোটের আগে প্রস্তুত শনিবারের বিজেপির ব্রিগেড।

    শুক্রবার তারই প্রস্তুতি খতিয়ে দেখলেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে কেন্দ্রীয় নেতারা। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ১২ জন শিল্পী প্রধানমন্ত্রীর সভামঞ্চ ফুটিয়ে তুলেছেন কোচবিহারের রাজবাড়ির, বিষ্ণুপুরের টেরাকোটার ঘোড়া এবং উত্তরবঙ্গের জঙ্গল। বিজেপি বাংলা বিরোধী, তৃণমূলের সেই অভিযোগের জবাব দিতে ১০ ফুট উঁচু, ৮০ ফুট চওড়া মঞ্চ পুরোটাজুড়ে বাঙালিয়ানার ছোঁয়া। বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার বার্তা দিতেই এই ধরণের মঞ্চসজ্জা করা হয়েছে। পরিবর্তন যাত্রা শেষে শনিবার কার্যত ভোটের দামামা বাজাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাব্বিশের ভোটে প্রধানমন্ত্রী নেতা কর্মীদের কি দিক নির্দেশিকা দেন, সেদিকে তাকিয়ে বিজেপির নেতাকর্মীরা।

    শনিবারের ব্রিগেডে জনসমাগম হবে বলে দাবি করেছেন শুভেন্দু  অধিকারী। তিনি জানিয়েছেন দূরদূরান্তের জেলা থেকে শুক্রবারই বিজেপির কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন।