গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ধসল শেয়ার বাজার! ১৩ লক্ষ কোটি গায়েব 

    ধসল শেয়ার বাজার! ১৩ লক্ষ কোটি গায়েব 

    0
    26
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    আন্তর্জাতিক অস্থিরতা আর ঘরোয়া অনিশ্চয়তার জোড়া ধাক্কায় বৃহস্পতিবার বড়সড় ধস নেমেছে ভারতীয় শেয়ার বাজারে। দিনের শেষে সেনসেক্স ২ হাজার ৪৯৬.৮৯ পয়েন্ট বা ৩.২৬ শতাংশ পড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ২০৭.২৪-এ।
    একইসঙ্গে নিফটি ৭৭৫.৬৫ পয়েন্ট নেমে ২৩ হাজার ০০২.১৫-এ বন্ধ হয়। বাজারের এই পতনের জেরে একদিনেই বিনিয়োগকারীদের প্রায় ১৩ লক্ষ কোটি টাকার সম্পদ উবে গেছে বলে অনুমান করা হচ্ছে।
    এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১১ ডলার ছাড়িয়ে যায়। ভারতের মতো তেল আমদানি নির্ভর দেশের জন্য এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।