গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment ৮ বছর পর প্রত্যাবর্তন অনুষ্কার

    ৮ বছর পর প্রত্যাবর্তন অনুষ্কার

    0
    36
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মাঝে আট বছরের দীর্ঘ বিরতি, এবার সম্ভবত স্ক্রিনে ফিরছে অনুষ্কা ম্যাজিক। বি-টাউনে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই হয়তো পর্দায় ফিরতে চলেছে বিরাট ঘরনি। ওই ছবিতে নাকি দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকেও।

    তবে বলিউডে ফিরছেন না অনুষ্কা। শোনা যাচ্ছে, দক্ষিণের নামী পরিচালক অ্যাটলির তেলুগু ছবির হাত ধরেই নাকি পর্দায় প্রত্যাবর্তন হবে অভিনেত্রী। সব ঠিক থাকলে এএ২২Xএ৬, ছবিতে দেখা যেতে পারে অভিনেত্রী অনুষ্কাকে। কল্পবিজ্ঞান ঘরানার এমন ছবিতে আগে কোনওদিন অভিনয় করেননি অনুষ্কা।এই প্রথমবার ছক ভাঙা কাজ করবেন তিনি। শুধু অনুষ্কাই নন। শোনা যাচ্ছে, এই ছবিতে দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মান্দানা, জাহ্নবী কাপুরের মতো প্রথম সারির অভিনেত্রীদের দেখা যাবে।রশ্মিকাকে আবার দেখা যেতে পারে খলনায়িকার ভূমিকায়। এই প্রথম কোনও ছবিতে এমন ভিন্ন রূপে ধরা দেবেন তিনি।এখন প্রশ্ন হল, অ্যাটলির এই ছবিতে নায়কের ভূমিকায় কি কোনও বলিউড অভিনেতাকে দেখা যাবে নাকি অন্য কেউ। শোনা যাচ্ছে এই ছবির পরতে পরতে চমক। নায়ক নাকি দক্ষিণী তারকা অল্লু অর্জুন। এক নয়, একাধিক চরিত্রে দেখা যাবে তাঁকে।তবে সবটাই গুঞ্জন।এখনও পর্যন্ত এই বিষয়ে অ্যাটলি কিংবা অনুষ্কা, কারও তরফ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গুঞ্জন যেন সত্যি হয়, এমনই চাইছেন অনুষ্কার ফ্যানরা। বলে রাখা ভালো, কেরিয়ারের মধ্যগগনে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধের অনুষ্কা। বর্তমানে দুই সন্তানের বাবা-মা। বর্তমানে লন্ডনে দিব্যি সংসার করছেন তাঁরা।অনুষ্কাকে শেষবার ২০১৮ সালে জিরো ছবিতে দেখা গিয়েছিল।

    শাহরুখের সঙ্গে ওই ছবিতে জুটি বেঁধেছিলেন তিনি। সেই ছবিটিও আবার বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি। ২০২২ সালে ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস ছবিতে কাজ করার কথা ছিল অনুষ্কার। ওই ছবির তিনিই ছিলেন প্রযোজকও। তবে সে ছবির কাজ এখনও অসম্পূর্ণ। সুতরাং আর অনুষ্কাকে সিনেমার দেখার সৌভাগ্য হয়নি দর্শকদের। এই তেলুগু ছবিতে অনুষ্কাকে দেখা গেলে সেটাই হবে লম্বা বিরতির পর কামব্যাক। তাই এই গুঞ্জন যাতে সত্যি হয় সে প্রার্থনাই করছেন ফ্যানরা।