গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বিহারের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি

    বিহারের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি

    0
    12
    ছবি সৌজন্যে : এক্স

    বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরিকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। ফোনে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তার পরই সেই ফোন ট্র্যাক করা শুরু করে মুঙ্গের পুলিশ। অভিযুক্তের হদিস পাওয়া যায় গুজরাতের সানন্দে। সেখান থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।তদন্তকারী সূত্রে খবর, অভিযুক্তের নাম শেখর যাদব।তিনি বিহারের বাঁকা জেলার বাসিন্দা।

    ট্রানজ়িট রিমান্ডে শেখরকে বিহারে নিয়ে আসছে পুলিশ।উল্লেখ্য, এই প্রথম নয়,এর আগেও সম্রাটকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তখন তিনি বিহারের উপমুখ্যমন্ত্রী। গত বছরের জুলাইয়ে সম্রাটকে খুনের হুমকি দিয়ে মেসেজ পাঠানো হয়েছিল। সেখানে লেখা ছিল, ২৪ ঘণ্টার মধ্যে সম্রাট চৌধরিকে গুলি করে মারা হবে।মুখ্যমন্ত্রী হওয়ার পর আবার সম্রাটকে প্রাণনাশের হুমকি দেওয়া হল।প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল বিহারের নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন সম্রাট চৌধরি।

    নীতীশ কুমারের বিরোধী থেকে হয়েছিলেন তাঁরই ডেপুটি।উল্লেখ্য, দীর্ঘ দিন শাসকজোটের শরিক থাকলেও বিহারে এর আগে কখনও বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হননি।