
তৃণমূলের গুন্ডারা আত্মসমর্পণ করুন, ৪ মে-র পর কেউ বাঁচবে না। বড়জোড়ার সভা থেকে হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন তৃণমূলের ভয়কাল শেষ হচ্ছে, বিজেপির ভরসার কাল শুরু হচ্ছে। এটা বেঙ্গল টাইগারের গর্জন। বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গের জনতা। এবার পশ্চিমবঙ্গের জনতা গর্জন করছে। এরপরেই সভা থেকে হুঁশিয়ারি দিয়ে নরেন্দ্র মোদী বলেছেন তৃণমূলের সিন্ডিকেটের শেষ সুযোগ দিচ্ছেন থানায় আত্মসমর্পণ করার জন্য।
কারণ ৪ মের পর কেউ ছাড় পাবে না। তিনি আরও বলেছেন তৃণমূলের গুন্ডারা কান খুলে শুনে নিক, গুন্ডাগিরি আর বাংলায় চলবে না।







