খুনের চক্রান্ত করে বাংলা দখলের চেষ্টা, ইডি হানায় সরব মমতা

0
1964
ছবি সৌজন্যে :ফেসবুক

তাঁকে খুন করে বাংলা দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালনার সভা থেকে ইডির হানা নিয়ে ফের সরব হয়েছেন।

কলকাতার ডিসি স্পেশাল ব্রাঞ্চ শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাঁর যিনি সিকিউরিটি দেখেন তার বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। প্রশ্ন তুলেছেন তাহলে কি খুনের জন্যই কি চক্রান্ত করা হয়েছে। তাঁর কথায় সিপিএম আমলেও তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছিল।

আর এখন সিপিএমের বুদ্ধিতে বিজেপি চলছে। দেবাশিস কুমারের বাড়িতে ইনকাম ট্যাক্স হানা নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।