গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National দিল্লিতে লেখিকা মধু কিশওয়ারের দফতরে পুলিশি হানা

    দিল্লিতে লেখিকা মধু কিশওয়ারের দফতরে পুলিশি হানা

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স
    সোশ্যাল মিডিয়ায় অসত্য এবং বিদ্বেষমূলক প্রচারের অভিযোগে লেখিকা মধু কিশওয়ারের বিরুদ্ধে মামলা দায়েরর পর চণ্ডীগড় এবং দিল্লি পুলিশের দল ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর দফতরে পৌঁছে গিয়েছে।
    মধু নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর দিল্লির ঠিকানায় পুলিশি অভিযানের কথা জানিয়েছেন। পুলিশ সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমে প্রচারিত খবরে দাবি, অসত্য তথ্য পরিবেশন করে ধর্ম, জাতি, ভাষার ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগে মধুর বিরুদ্ধে ১৯৬ ধারায় অভিযোগ দায়ের হয়েছে।
    পাশাপাশি, জালিয়াতি সংক্রান্ত ধারা ৩৩৬-১ এবং মানহানির ধারা ৩৫৬-সহ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬সি, ৬৬ডি এবং ৬৭ ধারাতেও অভিযোগ নথিভুক্ত হয়েছে তাঁর বিরুদ্ধে।