গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment ডন ৩ : বিতর্কে মুখ খুললেন ফরহান 

    ডন ৩ : বিতর্কে মুখ খুললেন ফরহান 

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ডন থ্রি নিয়ে দীর্ঘ দিন আলোচনা হচ্ছে। এই ছবিতে প্রথমে রণবীর সিংহের অভিনয় করার কথা ছিল।

    কিন্তু, ছবি থেকে নাকি বেরিয়ে যান রণবীর। তার পর থেকেই বিতর্ক এই ছবি নিয়ে। অবশেষে মুখ খুলেছেন নির্মাতা ফরহান আখতার। সরাসরি ছবি নিয়ে মুখ না খুললেও বিনোজনজগতের নানা কঠিন সমস্যা নিয়ে কথা বলেছেন তিনি।কোনও কিছুরই নিশ্চয়তা নেই।বিনোদনজগতে যখন যা খুশি হতে পারে। এই শিক্ষা পেয়েছেন ফরহান। তাঁর কথায়, একটা জিনিস শিখেছেন। যা আশাতীত, সেটা নিয়েই সবচেয়ে বেশি আশা করা উচিত। যত ক্ষণ না ছবিটা তৈরি হচ্ছে, তত ক্ষণ কোনও কিছু নিয়ে নিশ্চিন্ত হওয়ার কোনও জায়গাই নেই। বহু বছর ধরে ঠিক করে রাখা কাজও শেষ মুহূর্তে এসে বদলে যেতে পারে এই জগতে। এমনই মত ফরহানের। ডন থ্রি ছবিতে শেষপর্যন্ত কাকে দেখা যাবে এবং কবে ছবির কাজ শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এই ছবি নিয়ে এখনও আশাবাদী ফরহান নিজে। তিনি বিশ্বাস করেন এই ছবির গল্প সাড়া ফেলার মতো।এই ছবি বড়পর্দায় নিয়ে তিনি আসবেনই,জানিয়েছেন ফরহান। ছবির কাজ পিছিয়ে গিয়েছে ঠিকই। কিন্তু ছবিটি মোটেই বাতিল করে দেওয়া হয়নি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেতা তথা পরিচালক।উল্লেখ্য,কর্মজীবনের দু’ দশক পার করে ফেলেছেন ফরহান।

    এই সময়কাল নিয়ে তাঁর বক্তব্য, যে সময় থেকে শুরু করেছিলেন,সেখান থেকে ২০২২ সাল পর্যন্ত তাঁর সফর অসাধারণ ছিল।পছন্দের শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে এই সময়কাল আরও সুন্দর হয়ে উঠেছে বলে মনে করেন নির্মাতা ফরহান আখতার।