গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National কোটি কোটির কেলেঙ্কারি, কেতনকে নিষিদ্ধ সেবির 

    কোটি কোটির কেলেঙ্কারি, কেতনকে নিষিদ্ধ সেবির 

    0
    109
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগে প্রাক্তন স্টক ব্রোকার কেতন পারেখকে নিষিদ্ধ করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কেতন পারেখ ছাড়া আরও দু’জনের বিরুদ্ধে একই পদক্ষেপ করেছে সেবি।
    পাশাপাশি অভিযুক্তদের থেকে ৬৫.৭৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হবে বলেও ঘোষণা করেছে কেন্দ্রীয় সংস্থা। সেবির অভিযোগ, আগে থেকে তথ্য জেনে নিয়ে স্টকের লেনদেন করেছেন কেতন পারেখ এবং তাঁর সহযোগীরা। এই কাজে তাঁর সঙ্গে ছিলেন রোহিত সালগাওকার নামের সিঙ্গাপুরের এক লগ্নিকারী। এতে ৬৫.৭৭ কোটি টাকা লাভ করেন তাঁরা। আর তাই সেবিতে নথিভুক্ত মধ্যস্থতাকারী কোনও সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না কেতন পারেখ-সহ অন্যান্য অভিযুক্ত।এর আগেও স্টক কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছেন কেতন পারেখ। ২০০০ সালে তাঁর বিরুদ্ধে শেয়ারে জালিয়াতির অভিযোগ ওঠে।
    ওই সময়ে ১৪ বছরের জন্য বাজার থেকে কেতন পারেখকে নিষিদ্ধ করে সেবি। পাশাপাশি, তাঁকে গ্রেফতারও করা হয়েছিল।