গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment ফারহানকে ১০ কোটি ক্ষতিপূরণ

    ফারহানকে ১০ কোটি ক্ষতিপূরণ

    0
    22
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ধুরন্ধর সাফল্যের পর ফারহান আখতারের মেগাবাজেট ডন থ্রি ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। যদিও অতিরিক্ত বায়নাক্কা’র জেরে অভিনেতাকে ছাঁটাই করা হয়েছে, নাকি চিত্রনাট্য নাপসন্দ হওয়ায় তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন, সেই তত্ত্ব নিয়ে এখনও জলঘোলা বহাল।

    এমতাবস্থায় মাঝপথে সিনেমার কাজ থেমে যাওয়ায় ধুরন্ধর রণবীর সিংয়ের থেকে ফেব্রুয়ারি মাসেই মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি। যদিও প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’র বৈঠকে সেই টাকা দেওয়া তাঁর দায় নয় বলে সরে গিয়েছিলেন রণবীর। তবে এবার খবর, ফারহানের সঙ্গে তরজা মেটাতে নিজেই উপযাচক হয়ে এগিয়ে এসেছেন সুপারস্টার সিং।ফেব্রুয়ারি মাসেই জানা যায়, এক্সেল এন্টারটেইনমেন্টের দুই মালিক রীতেশ এবং ফারহান আখতার রণবীর সিংয়ের থেকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।কারণ, বছরখানেক আগে অভিনেতা সবুজ সংকেত দেওয়ার পরই ডন থ্রি ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছিলেন তাঁরা। এমনকী ধুরন্ধর-এর কাজ শেষ হওয়ার পরই ফারহানের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার শুটিং শুরু করার কথা ছিল অভিনেতার। কিন্তু পঁচিশ সালে বছরশেষে আচমকাই শোনা যায়, ডন থ্রি ছেড়ে রণবীর সিং এবার জয় মেহেতার প্রলয়-এর শুটিং শুরু করবেন। যার জন্য নতুন দিনক্ষণও ছকে ফেলেছেন অভিনেতা। যদিও এহেন সিদ্ধান্তে দর্শকমহল বেশ উৎফুল্লিত। কারণ ২০২৩ সালে ডন থ্রি ছবির টিজার প্রকাশ্যে আসার পর রণবীর সিংকে ডন অবতারে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন তাঁরা।

    তবে সেই দুঃসময়ে অভিনেতার পাশে দাঁড়িয়ে দর্শকদের পালটা চ্যালেঞ্জ করেছিলেন ফারহান আখতার। সেই পরিচালক-প্রযোজককেই কিনা সাফল্যের শিখর ছুঁয়ে ভুলে গেলেন ধুরন্ধর রণবীর। মনোমালিন্যের জেরে ফারহানের ইনস্টাতেও আর ঠাঁই নেই তাঁর।এবার বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রযোজক-পরিচালক ফারহান আখতারের থেকে ডন-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজির জন্য যে অগ্রীম পারিশ্রমিক নিয়েছিলেন, তার সবটাই ফেরত দিতে রাজি হয়েছেন রণবীর সিং।