
কলকাতা পুরসভার চরম ব্যর্থতা এবং চূড়ান্ত পরিকল্পনা হীনতা কারণে অকালে মৃত্যু হয়েছে এক যুবকের। এক্স পোস্টে এমনই অভিযোগ করেছেন সুকান্ত মজুদমার। পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে অযোগ্য এবং অপদার্থ বলে কটাক্ষ করেছেন তিনি।
বিজেপির রাজ্যসভাপতি এক্স পোস্টে আরও লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা ভবানীপুর এলাকায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বিহারের বাসিন্দা ২৫ বছর বয়সী যুবক সৌরভ গুপ্ত–র। তৃণমূল সরকারের উপচে পড়া দুর্নীতি এবং সর্বস্পর্শী জালিয়াতি ঢাকার অদম্য প্রয়াস চালিয়ে যেতে এবং জনগণের কাছে নিজের লুপ্ত ভাবমূর্তি ফেরানোর অন্তিম প্রচেষ্টায়
যখন রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটকীয়ভাবে নবান্নে রাত জাগছেন, তখন তাঁর নিজের অঞ্চলেই সরকারের অপদার্থতায় প্রাণ চলে গেল অন্য রাজ্যের বাসিন্দা এক যুবকের।
ছবি সৌজন্যে : এক্স








