
৫০০ বছর পর অযোধ্যার মন্দিরে প্রথম দীপাবলি পালন করবেন রামলালা। এভাবেই এবার স্পেশাল দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চলতি বছর জানুয়ারিতে রাম জন্মভূমি অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়েছে। তারপর এই প্রথমবার দীপাবলি উৎসবে মাতবেন অযোধ্যাবাসী। অষ্টমতম দীপোৎসবে অযোধ্যাকে সাজিয়ে তুলতে তাই পুরোদমে প্রস্তুতি নিচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। তবে একেবারে প্রকৃতিবান্ধব হবে এই দীপোৎসব। প্রশাসন সূত্রে খবর, এবার সরযূ নদীর তীরে ২৮ লাখ প্রদীপ জ্বালানো হবে। আর এই দীপোৎসবের মধ্যে দিয়েই নতুন রেকর্ডের প্রস্তুতিও তুঙ্গে অযোধ্যায়। আর রাম মন্দির সেজে উঠবে সেই প্রকৃতিবান্ধব দীপে। এরমধ্যে আলোর উৎসব নিয়ে বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ধনতেরসের আন্তরিক শুভেচ্ছা সকলকে। আর দুদিন পরে সকলে মিলে দীপাবলি উদযাপন করা হবে। এবারের দীপাবলি খুব স্পেশাল। কারণ ৫০০ বছর পরে রামলালা তাঁর অযোধ্যার মন্দিরে বিরাজ করছেন।
অযোধ্যার এই মন্দিরে প্রথমবার দীপাবলি পালন করবেন রামলালা। এমন স্পেশাল দীপাবলির সাক্ষী হতে পারাটাও সৌভাগ্যের ব্যাপার।








