গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International  যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের পাশে ভারত 

     যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের পাশে ভারত 

    0
    131
    আবারও যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে ভার‍ত। মঙ্গলবার ৩০ টন ওষুধ প্যালেস্টাইনে পাঠিয়েছে দিল্লি। জরুরি ওষুধের পাশাপাশি পাঠানো হয়েছে ক্যানসার চিকিৎসার ড্রাগও।
     বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, প্যালেস্টাইনের মানুষের পাশে রয়েছে ভার‍ত। গত সপ্তাহেও প্যালেস্টাইনে খাবার এবং ওষুধ পাঠিয়েছিল ভার‍ত। রাষ্ট্রপুঞ্জ মারফত সেই সহায়তা পাঠানো হয়েছিল যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনে। এদিকে সোমবারই প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, গত এক বছর ধরে চলতে থাকা হামাস-ইজরায়েল সংঘাতে এখনও পর্যন্ত ৪৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।শুধু হামাস নয়, লেবাননেও লাগাতার হামলা চালাচ্ছে তেল আভিভ। বিধ্বস্ত লেবাননের পাশেও দাঁড়িয়েছে ভারত। সম্প্রতি সে দেশে ১১ টন ওষুধ সামগ্রী পাঠানো হয়েছে।
    জানা গিয়েছে, সব মিলিয়ে ৩৩ টন ওষুধ পাঠানো হচ্ছে। প্রথম বারের জন্য ১১ টন ওষুধ পাঠানো হয়।
    ছবি  সৌজন্যে : এক্স