
পর্যাপ্ত সমর্থন না মেলায় লোকসভায় পাশ হয় নি মহিলা সংরক্ষণ ও লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল।
কেন্দ্রীয় সরকার মহিলা সংরক্ষণ বিল পাশের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণকেই রুখতে চাইছে,ইঙ্গিত করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের ভিতরে ও বাইরে তৃণমূলের সাংসদরা সবর হয়েছিলেন। এদিকে মহিলা সংরক্ষণ বিল ফেল করতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন অখিলেশ যাদব। দিদি’কে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।সূত্রের দাবি, দীর্ঘ এই আলোচনায় দুই নেতার মধ্যে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়েও কথা হয়। সব সাংসদ উপস্থিত থাকলে বিরোধীদের ভোটসংখ্যা ২৫০-র গণ্ডি ছাড়িয়ে যেত বলেও উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কথোপকথনের এক পর্যায়ে তিনি মন্তব্য করেন,বিজেপির বিরুদ্ধে হাওয়া ঘুরতে শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে, এই ফোনালাপ কেবল সৌজন্য বিনিময় নয়, বরং বৃহত্তর বিরোধী ঐক্যের ভিত আরও মজবুত করার ইঙ্গিত।






