গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বিজেপিকে ভোট দেওয়ার বার্তা কেএলও-র

    বিজেপিকে ভোট দেওয়ার বার্তা কেএলও-র

    0
    14
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে কেএলও প্রধান জীবন সিংহের একটি ভিডিওবার্তা প্রকাশ পেয়েছে। ওই ভিডিওবার্তায় বিজেপি প্রার্থীদের হয়ে ভোটপ্রার্থনা করেছেন জীবন সিংহ।

    যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।এদিকে আগামী ২৩ তারিখ উত্তরবঙ্গের আসনগুলিতে বিধানসভা ভোট। ভোটের মুখে জীবন সিংহের ভিডিও বার্তায় সরাসরি বিজেপির প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেছেন তিনি। শান্তি চুক্তি অনুযায়ী জীবন সিংহ বর্তমানে অসমে বিজেপি সরকারের হেফাজতে রয়েছেন বলে খবর। শুধু তাই নয়, কেন্দ্রের সঙ্গে আলাদা রাজ্য এবং ভাষার স্বীকৃতির দাবিতে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে খবর।

    উত্তরবঙ্গে ভোটের ঠিক মুখে তাঁর এভাবে প্রকাশ্যে আসা এবং বিজেপির হয়ে সরাসরি ভোট চাওয়ার ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস।তৃণমূলের অভিযোগ, জীবন সিংহকে আটকে রেখে এখন তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে বিজেপি।