গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইয়েমেনে হামলা আমেরিকার, মৃত বহু, বার্তা ইরানকেও

    ইয়েমেনে হামলা আমেরিকার, মৃত বহু, বার্তা ইরানকেও

    0
    90
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর এ বার ইয়েমেনে ব্যাপক বোমাবর্ষণ করেছে আমেরিকান সেনাবাহিনী। ইয়েমেনে এই হামলার পর অন্তত ২৫-র বেশি সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধেই মূলত ট্রাম্পের এই অভিযান। এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ইরানকেও নরক করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

    ইরানের উদ্দেশে ট্রাম্পের বার্তা, অবিলম্বে হুথিদের সমর্থন করা বন্ধ করতে হবে। ইরান থেকে আমেরিকার উপরে যদি কোনও হুমকি আসে, তার দায় সম্পূর্ণ ইরানের। এর ফল খুব একটা ভাল হবে না। ইয়েমেনে হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, মার্কিন হামলায় রাজধানী সানায় ২৫-র বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ন’জন।

    এ ছাড়া, উত্তরের সাডা প্রদেশে আরও ছ’জন মারা গিয়েছেন আমেরিকান গোলার আঘাতে। হুথিরা এই হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই ধরনের হামলার জবাব দিতে প্রস্তুত।