গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত অমিতাভ

    লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত অমিতাভ

    0
    286
    Amitabh honored with Lata Dinanath Mangeshkar Award
    Amitabh honored with Lata Dinanath Mangeshkar Award

    লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হয়েছেন অমিতাভ বচ্চন। ২০২২ সালে পাঁচ ভাইবোনের মধ্যে জ্যেষ্ঠ লতা মঙ্গেশকরের মৃত্যুর পর পরিবার এবং ট্রাস্ট সংগীত কুইন-এর স্মরণে এই সম্মানিত পুরস্কার প্রদান শুরু করে।

    সম্প্রতি জানা গিয়েছিল, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন অমিতাভ বচ্চন। ৮১ বছর ধরে থিয়েটার-সিনেমা জগতে অবদানের জন্য মঙ্গেশকর ভাই ও বোনেরা বাবা, দীনানাথ মঙ্গেশকরের স্মৃতি স্মরণে অমিতাভ বচ্চনকে এই সম্মান প্রদান করেছেন। এছাড়াও সঙ্গীত পরিচালক এ আর রহমান মাস্টার দীননাথ পুরস্কার এবং অভিনেতা রণদীপ হুডাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে। তবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি আশা ভোঁসলে ৷ অসুস্থতার কারণে তিনি  অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ৷ এদিকে, প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও নাট্যব্যক্তিত্ব দীনানাথ মঙ্গেশকরের নামে এই পুরস্কার পেয়ে গর্বিত বলাউড শাহেনশা ৷ অমিতাভ বচ্চন জানিয়েছেন, তিনি নিজেকে কখনওই এমন পুরস্কারের যোগ্য মনে করেননি।