গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Newsdesk মোদী-রাহুলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, নোটিস

    মোদী-রাহুলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, নোটিস

    0
    193
    Allegation of violation of election rules against Modi Rahul notice
    Allegation of violation of election rules against Modi Rahul notice

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ নিয়ে জবাব তলব করেছে নির্বাচন কমিশন। এই মর্মে কংগ্রেস এবং বিজেপির সভাপতিকে নোটিস পাঠিয়ে দুই তারকা প্রচারককে সাবধান করার বার্তাও দিয়েছে কমিশন।

    পাশাপাশি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি পাঠিয়ে জবাব তলব করা হয়েছে। ২৯ এপ্রিল সকাল ১১টার মধ্যে সেই জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীকে কী বলে সাবধান করা হয়েছে, তা চিঠি লিখে জানানোর নির্দেশও দিয়েছে কমিশন। একই সঙ্গে ওই চিঠিতে বিজেপি এবং কংগ্রেসকে দল এবং দলের তারকা প্রচারকদের দায়িত্বও মনে করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা  রাহুল গান্ধীর বিরুদ্ধে বিভাজনমূলক মন্তব্য করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছিল। নির্বাচন কমিশনে অভিযোগও জমা পড়েছিল। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উভয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগই বিবেচনা করে দেখেছে কমিশন।