গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National উন্নাও ধর্ষণ কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন সিবিআইয়ের 

    উন্নাও ধর্ষণ কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন সিবিআইয়ের 

    0
    70
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ২০১৭ উন্নাও ধর্ষণকাণ্ডে দিল্লি হাইকোর্টের দোষী কুলদীপ সিং সেঙ্গারের শর্তসাপেক্ষে জামিনের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বিচারের আবেদন করল সিবিআই।

    ধর্ষণকাণ্ডে নির্যাতিতা সিবিআইয়ের এই পদক্ষেপের ভিত্তিতে সাংবাদিকদের বলেছেন , সিবিআইকে এই দিন দেখতেই হত না যদি সিবিআই আমার উকিলের পাশে দাঁড়াতেন। নির্যাতিতার উকিল সাংবাদিকদের প্রশ্নে বলেছেন , সিবিআই ট্রায়াল কোর্টের তথ্যপ্রমাণ নষ্টই করেছেন ও ধর্ষককে সাহায্য করেছে। এখন মিডিয়ায় আলোচিত হওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। উন্নাও ধর্ষণকাণ্ডের রায়ের প্রতিবাদে ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ জনতা।

    জামিনের প্রতিবাদে ঠান্ডার মধ্যে ইন্ডিয়া গেটের সামনে ধর্নায় বসেন নির্যাতিতা, তাঁর মা এবং নারী অধিকার কর্মীরা। বিক্ষোভরত অবস্থায় দিল্লি পুলিশ নির্যাতিতা ও তাঁর মাকে বিক্ষোভস্থল থেকে হঠিয়ে দেয়। নারী অধিকার কর্মী যোগিতা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আদালতের রায়ের ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন। এরপর লোকসভার বিরোধী দলের নেতার সঙ্গেও সাক্ষাৎ করেন নির্যাতিতা।