গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সিবিআইকে অভিযোগ জমা দিল উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতা

    সিবিআইকে অভিযোগ জমা দিল উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতা

    0
    57
    ছবি সৌজন্যে : এক্স
    ২০১৭ উন্নাও ধর্ষণকাণ্ডে দিল্লি হাইকোর্টের দোষী কুলদীপ সিং সেঙ্গারের শর্তসাপেক্ষে জামিনের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বিচারের আবেদন করেছে সিবিআই। এবার নির্যাতিতা ও তার পরিবার সিবিআইয়ের সাথে সাক্ষাৎ করে তাদের অভিযোগ জমা দিয়েছেন।
    ধর্ষণকাণ্ডে নির্যাতিতা সাংবাদিকদের প্রশ্নে বলেছেন , সিবিআইকে অভিযোগ পত্র জমা দিতে গেলে তারা বলেন আজ ছুটির দিন, আপনি সোমবার আসুন। তাদের অধস্তন অফিসাররা আমাদের অভিযোগ পত্র জমা নিয়েছেন। নির্যাতিতার মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অভিযোগপত্র জমা দিয়েছি। সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য আমার উকিল প্রস্তুত। সিবিআই আমাদের পাশে এসে দাঁড়ালে তবেই তো ভরসা পাওয়া যাবে। উন্নাও ধর্ষণকাণ্ডের রায়ের প্রতিবাদে ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন জনতা।
    জামিনের প্রতিবাদে ঠান্ডার মধ্যে ইন্ডিয়া গেটের সামনে ধর্নায় বসেন নির্যাতিতা, তাঁর মা এবং নারী অধিকার কর্মীরাও। বিক্ষোভরত অবস্থায় দিল্লি পুলিশ নির্যাতিতা ও তাঁর মাকে বিক্ষোভস্থল থেকে হঠিয়ে দেয়। নারী অধিকার কর্মী যোগিতা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আদালতের রায়ের ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন। এরপর লোকসভার বিরোধী দলের নেতার সঙ্গেও সাক্ষাৎ করেন নির্যাতিতা।