
ভোটের নিরাপত্তায় সাঁজোয়া গাড়ি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হরিপালের সভা থেকে তিনি প্রশ্ন তুলেছেন পহেলগাঁওয়ে যখন জঙ্গিরা মানুষ মারে তখন সাঁজোয়া গাড়ি কোথায় থাকে।
তিনি আরও বলেছেন দিল্লিতে যখন হামলা হয় তখন কেন্দ্রীয় বাহিনী কি করে। আর এখানে গণতন্ত্রের উৎসব মানুষ সামিল হতে যাচ্ছে সেখানে কিনা সাঁজোয়া গাড়ি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। হরিপালের সভা থেকে সতর্ক করে বলেছেন গায়ের জোরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা ভোট করাতে পারে। সেদিকে দলীয় কর্মীদের নজর রাখতে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় বাহিনী নাকি বিজেপি জিন্দাবাদ বলছে। বাহিনীর উদ্দেশ্যে বলেছেন তারা যাতে রাজনীতি না করেন।
কারণ দেশের মানুষ বাহিনীকে বীরযোদ্ধা হিসেবে দেখেন। তার সঙ্গে লড়াইয়ের জন্য সারা ভারতের যত নেতা, যত প্লেন-হেলিকপ্টার সব নিয়ে এসেছে।









