গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International প্রধানমন্ত্রী স্টারমারকে সতর্ক করলেন ট্রাম্প

    প্রধানমন্ত্রী স্টারমারকে সতর্ক করলেন ট্রাম্প

    0
    11
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডিজিটাল পরিষেবা কর প্রত্যাহার না করলে ব্রিটেনের ওপর শুল্ক আরোপ করা হতে পারে, এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ব্রিটেন যদি এই কর প্রত্যাহার না করে, তাহলে আমেরিকা, ব্রিটেনের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করতে পারে।

     

    তার মতে, এই কর মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করার একটি প্রচেষ্টা। উল্লেখ্য, ব্রিটেন, ২০২০ সালে ২ শতাংশ ডিজিটাল পরিষেবা কর চালু করে। এই করের আওতায় পড়েছে অ্যাপল, অ্যালফাবেটের গুগল এবং মেটার মতো বড় প্রযুক্তি সংস্থাগুলো। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমেরিকান কম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা আমি পছন্দ করি না। কারণ আপনি আমাদের মহান আমেরিকান সংস্থাগুলো এবং বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলোর কথা বলছেন।তিনি আরো বলেছেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং ব্রিটেনের ওপর বড় শুল্ক আরোপ করে আমরা খুব সহজেই এর মোকাবেলা করতে পারি।

     

    তাই তাদের সতর্ক থাকা উচিত। যদি তারা শুল্ক প্রত্যাহার না করে, তাহলে আমরা সম্ভবত ব্রিটেনের ওপর বড় শুল্ক আরোপ করব।