গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International ৫০ গজ দূর থেকে ছুটে আসে! হাতে অনেক অস্ত্র : ট্রাম্প

    ৫০ গজ দূর থেকে ছুটে আসে! হাতে অনেক অস্ত্র : ট্রাম্প

    0
    6
    ছবি সৌজন্যে : এক্স
    হোয়াইট হাউসের নৈশভোজের অনুষ্ঠানে ঠিক কী ঘটেছিল, সাংবাদিক বৈঠকে তা বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিযুক্ত বন্দুকবাজকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
    তাঁর আনুমানিক বয়স ৩০ বছরের কাছাকাছি। জানা গিয়েছে, যুবক ক্যালিফর্নিয়ার বাসিন্দা। ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্পই। মার্কিন প্রেসিডেন্ট শনিবার রাতে ওয়াশিংটনের হোটেলে আয়োজিত হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সংবাদসংস্থা জানিয়েছে, ২ হাজার ৬০০ অতিথি সেখানে উপস্থিত ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ ছাড়া, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ একাধিক মার্কিন উচ্চপদস্থ আধিকারিক ও নেতা নৈশভোজে উপস্থিত ছিলেন। আচমকা সেখানে গুলি চলে। ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প অভিযুক্তের একটি ছবি নিজের পোস্ট করেছেন। সেখানে খালি গায়ে এক যুবককে উপুড় করে শুয়ে রাখা হয়েছে।
    তাঁর হাত এবং পা বাধা, চোখ বন্ধ। ডোনাল্ড ট্রাম্প জানান, বন্দুকবাজের হাতে একাধিক অস্ত্র ছিল। তাঁর কথায়, খুব অসুস্থ একটা লোক ছিল। ঘরটা সুরক্ষিতই ছিল, তবে ও ৫০ গজ দূর থেকে ছুটে আসে। সিক্রেট সার্ভিস খুব দ্রুত কাজ করেছে।