গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National প্রয়াত ছবির শিল্পী রঘু রাই

    প্রয়াত ছবির শিল্পী রঘু রাই

    0
    6
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    প্রয়াত হয়েছেন প্রখ্যাত ছবির শিল্পী রঘু রাই। রবিবার ভোরে তাঁর পরিবারের তরফে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয়েছে। মৃত্যকালে বয়স হয়েছিল ৮৩ বছর।
    চিত্রসাংবাদিকতার দুনিয়ায় অর্ধশতাব্দীরও বেশি সময়ব্যাপী বর্ণাঢ্য এক কর্মজীবন রেখে গিয়েছেন রঘু রাই। ২৩ বছর বয়স থেকে তিনি ছবি তোলা শুরু করেন। দাদার হাত ধরে ক্যামেরার সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। বহু স্মরণীয়, গুরুত্বপূর্ণ ছবি তুলেছেন তিনি। অতীতকে ক্যামেরায় বন্দি করে ভবিষ্যৎকে উপহার দেওয়াই ছিল তাঁর নেশা। সারা ভারত জুড়ে বহু গুরুত্বপূর্ণ ছবির সঙ্গে রঘু রাই-র নাম জড়িয়ে রয়েছে। ১৯৭২ সালে তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী দেওয়া হয়।
    রঘু রাই-র সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিবারের সদস্যেরা জানিয়েছেন, রবিবার বিকেল ৪টের সময় দিল্লির লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।