গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports অ্যাসেনসিও ডাই, স্লোগান গ্যালারিতে

    অ্যাসেনসিও ডাই, স্লোগান গ্যালারিতে

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স

    সান সেবাস্তিয়ানে প্রথমার্ধের শেষ বাঁশি বাজার অপেক্ষায় ছিল। কিন্তু তার আগেই থেমে গিয়েছে খেলা। রেফারি হোসে মারিয়া সানচেজ মার্তিনেজই খেলা থামিয়েছেন। খেলা বন্ধও থেকেছে কিছুক্ষণ।

    কারণ, রিয়াল সোসিয়েদাদের গ্যালারি থেকে রিয়াল সেন্টারব্যাক রাউল আসেনসিওকে উদ্দেশ্য করে অ্যাসেনসিও ডাই বা,আসেনসিও, মরে যাও…  স্লোগান ভেসে আসে।এই স্লোগানের পর রেফারিকে স্পেনের ঘৃণা-বিরোধী প্রটোকল মেনে বাধ্য হয়েই খেলা থামাতে হয়।এরপর স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠে মেসেজ,যা লাউডস্পিকারেও পাঠ করে শোনানো হয়েছে দর্শকদের, বর্ণবাদী, জাতিগত–বিদ্বেষী ও অসহিষ্ণু স্লোগান দেওয়া যাবে না। দলকে সমর্থন দিন, প্রতিপক্ষকে সম্মান করুন।এর পর অবশ্য সেই সুরও থেমে যায়। পরে শুরু হয় খেলা। তবে প্রথমার্ধের পর আর রাউল আসেনসিওকে মাঠে নামাননি কার্লো আনচেলত্তি। ম্যাচের পর রিয়াল মাদ্রিদ কোচ জানান, তরুণ ডিফেন্ডারকে তুলে নেওয়ার একটি কারণ দর্শকদের ওই আচরণ। অধিনায়কের কথার প্রতিধ্বনি ছিল সোসিয়েদাদের কোচ ইমানল আলগুয়াসিলের কণ্ঠেও। উল্লেখ্য,রিয়ালের ২২ বছর বয়সী সেন্টারব্যাক আসেনসিওর বিরুদ্ধে দর্শকদের স্লোগান উঠছে স্পেনের বিভিন্ন স্টেডিয়ামে। কারণ, মাঠের বাইরে পুরোনো একটি বিতর্কে সম্প্রতি খবরের শিরোণামে উঠে এসেছেন তিনি। তার বিরুদ্ধে দর্শকদের খেপে ওঠার কারণ একটি পুলিশি মামলা।

    রিয়ালের বয়সভিত্তিক দলের দুজন খেলোয়াড় অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের আপত্তিকর ভিডিও করেছিলেন, যেটা সোসাল মিডিয়ায় শেয়ার করার অভিযোগে মামলা এবং তদন্ত চলছে স্পেনের আদালতে আসেনসিওর বিরুদ্ধে।