
বৈদ্যুতিক গাড়িতে আগুন লেগে সেই আগুনের কবলে গোটা বাড়ি! মর্মান্তিক এই দুর্ঘটনায় মধ্যপ্রদেশের ইন্দোরে মৃত্যু হয়েছে ৭ জনের। বুধবার ভোরে ভয়াবহ এই ঘটনা ঘটেছে ইন্দোরের ছোট রাজওয়াড়া এলাকার প্রীতিনগরে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত শুরু হয়েছে উদ্ধারকাজ। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বহুতলের বাইরে একটি গাড়ি পার্ক করা ছিল। কোনওভাবে ভোর চারটে নাগাদ তাতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ওই বহুতলে ছড়িয়ে পড়ে আগুন। গভীর রাতে এই দুর্ঘটনা ঘটায় শুরুতে কেউ কিছু টের পাননি। অগ্নিকাণ্ডের ঘটনা নজরে পড়ার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। ততক্ষণে আগুন ভয়াবহ আকার নিয়েছে।
জানা যাচ্ছে, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় বেশ কয়েকঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলে শুরু হয় উদ্ধারকাজ। সরকারি সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে।







