গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বিমানের ৬০% আসন পছন্দ করতে পারবেন যাত্রীরা

    বিমানের ৬০% আসন পছন্দ করতে পারবেন যাত্রীরা

    0
    35
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বিমানের অন্তত ৬০ শতাংশ আসন অতিরিক্ত টাকা না-দিয়েই পছন্দ করতে পারবেন যাত্রীরা। ওই আসনগুলি পছন্দ করার জন্য বিমানভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নিতে পারবে না বিমানসংস্থাগুলি।
    নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে অসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রক।  আগে যাত্রীরা নিজেদের পছন্দের আসন জানানোর পর বহু বিমানসংস্থাই অতিরিক্ত টাকা নিত। বিমানের টিকিট কাটার পর বা ওয়েব চেক-ইনের সময় এই অতিরিক্ত টাকা নেওয়া হত। কিন্তু কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, বিমানের অন্তত ৬০ শতাংশ আসন যাত্রীরা অতিরিক্ত টাকা না-দিয়েই পছন্দ করতে পারবেন।বিমান মন্ত্রকের নির্দেশিকায় এ-ও বলা হয়েছে যে, একই পিএনআর নম্বরে টিকিট কাটা হলে যাত্রীদের আসন পাশাপাশি রাখতে হবে।
    সে ক্ষেত্রে পরিবার বা বন্ধুদের সঙ্গে কেউ বিমানে সফর করলে পাশাপাশি বসে গন্তব্যে যেতে পারবে।