
অভিযোগ এখনো প্রমাণিত হয়নি, তবে বাংলাদেশে ক্রিকেটার এনামুল হক বিজয়কে ঘিরে স্পট ফিক্সিংয়ের নানা অভিযোগ উঠেছে। তাই আপাতত তাকে দেশত্যাগের অনুমতি না দেওয়ার বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে।
উল্লেখ্য এবারের বিপিএলে শুরু থেকেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে।নিয়ত তা বেড়েছে।এর পরিপ্রেক্ষিতে বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে,দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হককে যেন দেশ ছাড়তে না দেওয়া হয়।এ ব্যবস্থা অবশ্য আপৎকালীন।দুর্নীতি দমন বিভাগের তদন্তে দোষী প্রমাণিত না হলে এনামুলের দেশত্যাগের ওপর সতর্কতা তুলে নেওয়া হবে।উল্লেখ্য,সিজনের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল। পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক ঘোষণা করে রাজশাহী।
তবে,এনামুল একা নন, রাজশাহীর একাধিক ক্রিকেটারকে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। আবার রাজশাহী ছাড়া আরো অন্তত তিনটি দলের খেলোয়াড় ও কর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ।









