
আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশে এক ভার্চুয়াল বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি।
নিজের বক্তৃতার পরে কয়েক জন সাধারণ মহিলার সঙ্গেও কথা বলেছেন তিনি। আওয়ামী লীগের দাবি, ওই মহিলারা বাংলাদেশে জুলাই আন্দোলনের সময়ে আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের সদস্য। কথাবার্তার সময়ে এক পুলিশকর্মীর বিধবা স্ত্রী হাসিনাকে জানান, তাঁর স্বামী কিছুই রেখে যাননি পরিবারের জন্য। ঘরে সন্তান রয়েছে। এই অবস্থায় হাসিনার সাহায্য প্রার্থনা করেন ওই মহিলা। জবাবে হাসিনা বলেন, অবশ্যই তিনি সাহায্য করবেন। হাসিনা আশ্বাস দেন, ওই পরিবারগুলিও ন্যায়বিচার পাবে। তিনি অবশ্যই এর বিচার কোনও না কোনও দিন করবেন।অন্তর্বর্তী সরকার যতই দায়মুক্তি দিক, এই হত্যার দায়মুক্তি হয় না। হত্যার বিচার হয়।
পাশাপাশি মহম্মদ ইউনূসের সরকারের অপারেশন ডেভিল হান্ট নিয়েও শেখ হাসিনা বলেছেন, কোন শয়তানের খোঁজ চলছে, কে শয়তান। তিনি বলেন, আন্দোলনের সময়ে মৃত পুলিশকর্মীদের পরিবারের পরিস্থিতির কথা তুলে ধরে হাসিনার অভিযোগ, অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ।







