গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National স্নানযোগ্য নয় কুম্ভমেলায় নদীর জল, রিপোর্ট কেন্দ্রের

    স্নানযোগ্য নয় কুম্ভমেলায় নদীর জল, রিপোর্ট কেন্দ্রের

    0
    347
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    প্রয়াগরাজে গঙ্গার জল স্নান করার উপযুক্ত নয়। সম্প্রতি জাতীয় পরিবেশ আদালতে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
    কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনস্থ ওই পর্ষদের রিপোর্ট পাওয়ার পর উত্তরপ্রদেশ সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তলব করেছে জাতীয় পরিবেশ আদালত। বুধবার উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দিয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ওই রিপোর্ট আশঙ্কা করা হয়েছে, কুম্ভমেলার সময়ে নদীর জলে ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, জানুয়ারির ১২-১৩ তারিখে নদীর জল পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড-এর নিরিখে ওই জল স্নানের জন্য উপযুক্ত নয়।
    বিভিন্ন সময়ে নদীর জল পরীক্ষা করে দেখা গিয়েছে, ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রার দিক থেকেও তা স্নানের উপযুক্ত নয়। রিপোর্টে আশঙ্কা করা হয়েছে, কুম্ভমেলার সময়ে বিশেষ করে শাহি স্নান-এর দিনগুলিতে পুণ্যার্থীদের ভিড়ের কারণে জলে ব্যাকটেরিয়ার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।