
রাজনীতি ভুলে ভাইফোঁটায় সামিল হয়েছেন শাসক, বিরোধী সব পক্ষ। যমের দুয়ারে কাঁটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু প্রার্থনা করেছেন বোনেরা।
হাসপাতালে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ফোঁটা দিয়েছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরি। তিনি দ্রুত খগেন মুর্মুর দ্রুত আরোগ্য কামনা করেছেন। চেতলায় ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। ভবানীপুরে নিজের বাড়িতে বোনেদের থেকে ফোঁটা নিয়েছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
মন্ত্রী বেচারাম মান্না থেকে বিধায়ক অসিত মজুমদারও রাজনীতি সরিয়ে ভাইফোঁটার উৎসবে সামিল হয়েছিলেন।







