
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, মঙ্গলদীপে জ্বলুক শিখা। ভাইফোঁটায় নিজের লেখা, সুর করা গানে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় ২৫ সেকেন্ডের মিউজিক ভিডিও পোস্ট করেছেন তিনি। গানের মাধ্যমে ভাইয়ের মঙ্গলকামনা করা হয়েছে। তিনি লিখেছেন ভ্রাতৃদ্বিতীয়ায় সবাইকে শুভেচ্ছা। তাঁর কথা ও সুরে, ঐতিহ্যর কন্ঠে ছোট্ট নিবেদন। দুর্গাপুজো, লক্ষ্মীপুজোতেও একইভাবে নিজের লেখা, সুর করা গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে গাওয়া ভিডিও পোস্ট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। ভ্রাতৃদ্বিতীয়ার পাশাপাশি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন বাংলা সাহিত্যের দিকপাল, স্বনামধন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণদিবসে বিনম্র শ্রদ্ধা।
পাশাপাশি কালীঘাটে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ফোঁটা নিতে গিয়েছিলেন সিপি মনোজ ভর্মা, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সি, জাভেদ খানরা।







