
বিজেপি সম্পূর্ণভাবে একটি মহিলা বিরোধী দল, তা আবারও প্রমাণ হয়েছে তাঁদেরই নেতার বক্তব্যে। এক ভিডিও বার্তায় এমনই কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।
তিনি বলেছেন, বিজেপি নেতা প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন যেসব মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায়, তাঁদের স্বামীরা যেন সেসব মহিলাদের ঘরে আটকে রাখেন। এই থেকেই বোঝা যাচ্ছে মহিলাদের সম্মানের স্থান কোথায় বিজেপির কাছে।
বামফ্রন্টের আমলে দেখা যেত মহিলাদের বাড়ি থেকে বেরোতে না দেওয়ার কথা বলা হত, কিন্তু তৃণমূল সরকার আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ক্ষমতায়ণে জোর দিয়েছিলেন। আর আজ বিজেপি নেতারা এখন বলছে মহিলাদের ঘরে আটকে রাখতে।









