
ঝাড়গ্রামে সভা শেষে ফেরার পথে বাস্তার পাশের দোকান থেকে ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হঠাৎ করে প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি খেতে দেখে ভিড় জমতে শুরু করে।
তিনি ঝালমুড়ি খেতে খেতে জনসংযোগ সারেন। ঝাড়গ্রামে সভা শেষে হেলিপ্যাডে ফেরার সময় রাস্তার পাশে ঝালমুড়ির দোকান দেখে। থেমে যায় প্রধানমন্ত্রীর কনভয়। এরপর গাড়ি থেকে নেমে সোজা দোকানে ঢুকে যান তিনি। দোকানদারকে জিজ্ঞেস করেন ঝালমুড়ি কত টাকা দামে পাওয়া যায়। দোকানদার দাম বলার পর নরেন্দ্র মোদী পেঁয়াজ দিয়ে ভাল করে ঝালমুড়ি বানাতে বলেন। এরপর দশ টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খেতে শুরু করেন প্রধানমন্ত্রী। ঝালমুড়ি খেতে খেতেই সেখানে দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গে কথা বলেন। রোড শোয়ে জনসংযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বর্ধমান পুরসভা থেকে বিরহাটা ট্রাফিক গার্ড পর্যন্ত পদযাত্রা করেছেন তিনি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে হাতও মেলাতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।








