
মুর্শিদাবাদে ওয়াকফ আইনের সময় তাণ্ডবলীলায় মৃতদের পরিবারের নিরাপত্তার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ।
কয়েকটি পরিবারের সদস্যদের সল্টলেকের একটি জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ রবিবার মুর্শিদাবাদের পুলিশ সেখানে এসে তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় পুলিশকর্মীদের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের বচসাও বাঁধে। যদিও পুলিশের দাবি, যারা সল্টলেকে রয়েছেন তাদের বিরুদ্ধে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তাই তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই তাঁরা সল্টলেকে এসেছেন।
এই ঘটনার পরই নিহতদের পরিবারগুলির নিরাপত্তহীনতায় ভুগছে বলে দাবি করেছেন কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এবার সরাসরি উচ্চ আদালতে নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি।






